জনাব জাবেদ তার বন্ধুদের কাছ থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জাবদ তার বন্ধুদের কাছ থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন। একজন সম্ভাব্য উদ্যোক্তকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সহায়ক সেবা বলে। একজন ব্যক্তি তার লব্ধ জ্ঞান ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কী করবে এ নিয়ে সে ভাবে, তখনই তার এই উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন হয়। উদ্দীপকে জনাব জাবেদ রেস্টুরেন্ট ব্যবসায় চ্যালেঞ্জিং হওয়ায় শুরু করতে ইতস্তত করছিলেন। এমতাবস্থায় তার কয়েকজন বন্ধু তাকে সহায়তার আশ্বাস দিলে তিনি রেস্টুরেন্টটির কাজ শুরু করেন। জাবেদের বন্ধুদের এমন সহায়তা আশ্বাস ব্যবসায়ের উদ্দীপনামূলক সহায়ক সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জাবোদ তার বন্ধুদের কাছ থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
জনাব জাবেদ তার বন্ধুদের কাছ থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর