উদ্দীপকে মিস নিলা প্রশিকা থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিস নিলা প্রশিকা থেকে উদ্দীপনামূলক সহায়তা পান। এ ধরনের সহায়তা ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা দিয়ে থাকে। এর মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য বিভিন্ন পরামর্শ পাওয়া যায়। যুব উন্নয়ন অধিদপ্তর, প্রশিকা, মহিলা অধিদপ্তর প্রভৃতি প্রতিষ্ঠান উদ্দীপনামূলক সহায়তা দিয়ে থাকে। এটি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ প্রভৃতি সুবিধা দেয়। উদ্দীপকের মিস নিলা প্রশিকা থেকে প্রশিক্ষণ নেন। এরপর তিনি একটি ছোট তৈরি পোশাকের কারখানা প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ের শুরুতে প্রশিকা থেকে ব্যবসায় স্থাপনে যথাযথ প্রশিক্ষণ, পরামর্শ পান। এসব অনুযায়ী তিনি উদ্যোগ নিয়ে কারখানা স্থাপন করেন। এতে তার ব্যবসায় স্থাপন কাজটি সহজ হয়। আর এ পরামর্শ ও প্রশিক্ষণ উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত। তাই বলা যায়, উদ্দীপনামূলক সহায়তা পেয়ে মিস নিলা কারখানাটি স্থাপন করেন।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকে মিস নিলা প্রশিকা থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর