উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সদস্যপদ গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের মিস নিলা বিজিএমইএ (BGMEA)-এর সদস্যপদ গ্রহণ করেছেন, যা তার ব্যবসায়ের জন্য অত্যন্ত যৌক্তিক। এটি বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। এর মূল লক্ষ্য হলো তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ও এ শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার নিশ্চিত করা। এছাড়া তৈরি পোশাক রপ্তানির জন্য বিজিএমইএ (BGMEA) বিশেষ সহায়তা দিয়ে থাকে। উদ্দীপকের মিস নিলা প্রশিকা থেকে প্রশিক্ষণ নিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি থেকে তিনি উদ্দীপনামূলক সহায়তা পান। পরবর্তীতে তিনি একটি প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেন। আর এর মাধ্যমে তিনি তার তৈরি পোশাক রপ্তানিতে সব ধরনের সহায়তা পান। মিস নিলা পরবর্তীতে বিজিএমইএ-এর সদস্যপদ লাভ করেন। সদস্য হওয়ায় এটি তার প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা করতে সাহায্য করছে। এক্ষেত্রে বিজিএমইএ তার তৈরি পোশাক রপ্তানিতে ও মান উন্নয়নে ভূমিকা রাখে। এছাড়া এটি তার তৈরি পোশাক বাজারজাতের ক্ষেত্রেও সাহায্য করে থাকে। আবার, এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়। এছাড়া প্রতিষ্ঠানটি বিদেশি পোশাক ক্রেতাদের সাথে বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে। সুতরাং, রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মিস নিলার বিজিএমইএ-এর সদস্যপদ গ্রহণ করা অত্যন্ত যৌক্তিক ছিল।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সদস্যপদ গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর