উদ্দীপকে মি. আহাদ কোন ধরনের সহায়তার কারণে পোলট্রি ফার্ম করার সিদ্ধান্ত নেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. আহাদ উদ্দীপনামূলক সহায়তার কারণে পোলট্রি ফার্ম করার সিদ্ধান্ত নেয়। উদ্দীপনামূলক সহায়তা একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করে তোলে। এর মাধ্যমে একজন ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেয়ে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, পরামর্শ, পণ্য ও প্রকল্প নির্বাচনে সহায়তা প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ। উদ্দীপকের মি. আহাদ দরিদ্র পরিবারের সন্তান। সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে পোলট্রি ফার্ম বিষয়ে প্রশিক্ষণ নেয়। এরপর সে নিজ বাড়ির সামনে পোলট্রি ব্যবসায় শুরু করে। এক্ষেত্রে মি. আহাদ প্রশিক্ষণের মাধ্যমে পোলট্রি ফার্ম স্থাপন ও পরিচালনাগত বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। ফলে সে এ বিষয়ে উদ্যোগ নিতে আগ্রহী হয়েছে। এসব বৈশিষ্ট্য উদ্দীপনামূলক সহায়তার সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, মি. আহাদের উদ্যোগ গ্রহণের পেছনে প্রশিক্ষণ উদ্দীপনামূলক সহায়তা হিসেবে কাজ করেছে।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকে মি. আহাদ কোন ধরনের সহায়তার কারণে পোলট্রি ফার্ম করার সিদ্ধা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর