'প্রাতিষ্ঠানিক সনদ নেওয়ার মাধ্যমে জনাব মোস্তাফিজ ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবেন'- তুমি কি এই কথার সাথে একমত? বিশ্লেষণ করো।
উত্তর: আইএসও (ISO) থেকে প্রাতিষ্ঠানিক সনদ নেওয়ার মাধ্যমে জনাব মোস্তাফিজ ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি। ISO বা আন্তর্জাতিক মান সংস্থা পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রতিষ্ঠান। এটি পণ্য বা সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে সনদ দেয়। ফলে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের প্রতি ক্রেতারা আস্থাশীল হয়। উদ্দীপকের জনাব মোস্তাফিজ একটি উৎপাদনভিত্তিক কারখানা গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান ভালো। কিন্তু তিনি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছেন না। অন্যদিকে, তার পাশের একটি কারখানা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সনদ নেয়। ফলে এ প্রতিষ্ঠানটি গ্রাহকদের বেশি হারে সন্তুষ্ট করতে সক্ষম হচ্ছে। জনাব মোস্তাফিজের প্রতিষ্ঠানে পণ্যের মান ভালো। কিন্তু তার ব্যবসায়ের কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই। এক্ষেত্রে তিনি আইএসও (ISO)-এর শরণাপন্ন হতে পারেন। আইএসও পণ্যের মান পরীক্ষা করে সনদ দেয়। জনাব মোস্তাফিজের পণ্যমান ভালো হওয়ায় তিনি সহজেই আইএসও সনদ পাবেন। এতে বিদেশি ক্রেতারা তার পণ্য সম্পর্কে জানাত পারবে। তার সনদ থাকায় ক্রেতারা পণ্যের মানের প্রতি আস্থাশীল থাকবে। এভাবে আইএসও সনদ নেওয়ার মাধ্যমে মোস্তাফিজ ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবেন।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
'প্রাতিষ্ঠানিক সনদ নেওয়ার মাধ্যমে জনাব মোস্তাফিজ ক্রেতাদের আস্থা অর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর