উদ্দীপকে মি. আহাদকে দ্বিতীয় পর্যায়ে সহায়তাকারী প্রতিষ্ঠানটি কোনটি? এর কার্যক্রমের ধরন উল্লেখপূর্বক দেশের অর্থনীতিতে এর ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে মি. আহাদকে দ্বিতীয় পর্যায়ে সহায়তাকারী প্রতিষ্ঠানটি হলো মাইডাস, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। MIDAS-এর পূর্ণরূপ হলো- Micro Industries Development Assistance Services। এটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক, কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ক সহায়তা দেয়। প্রশিক্ষণ, ঋণ সুবিধা, তথ্য ও পরামর্শদান প্রভৃতি এর প্রদত্ত সহায়তার অন্তর্গত। উদ্দীপকে মি. আহাদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে একটি পোলট্রি ফার্ম স্থাপন করে। কিন্তু প্রয়োজনীয় পুঁজির ব্যবস্থা না হওয়ায় সে হতাশ হয়ে পড়ে। পরবর্তীতে সে তার বন্ধুর পরামর্শে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মূলধন সরবরাহের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহের পাশাপাশি পরামর্শ দিয়ে সহায়তা করেছে। এক্ষেত্রে সহায়তাকারী এ প্রতিষ্ঠানটি হলো মাইডাস। এটি মি. আহাদকে মূলধন যোগানের লক্ষ্যে ঋণ সহায়তা দিয়েছে। এছাড়াও এটি তাকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেয়। এ সহায়তার মাধ্যমে সে সফলভাবে ব্যবসায়টির পরিচালনা করতে পারবে। ফলে তার আয় বাড়বে ও জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়া এতে দেশের বেকারত্ব কমবে, পাশাপাশি জাতীয় আয় বাড়বে। যা দেশের সার্বিক অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। তাই বলা যায়, মাইডাস দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকে মি. আহাদকে দ্বিতীয় পর্যায়ে সহায়তাকারী প্রতিষ্ঠানটি কোনটি? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর