উদ্দীপকের আলোকে বৈদেশিক মুদ্রা অর্জনে 'তিথি গার্মেন্টেস- এর' ভূমিকা অনস্বীকার্য বিশ্লেষণ করো।
উত্তর: বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অবদান অনস্বীকার্য । বাংলাদেশ একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ। এ দেশের জনশক্তিকে কাজে লাগিয়েই গার্মেন্টস শিল্প সমৃদ্ধি লাভ করছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে অর্জন হচ্ছে। এছাড়া কর্মসংস্থানের সুযোগ তৈরি, সম্পদের যথাযথ ব্যব্যহার, জীবনযাত্রার মান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রেও গার্মেন্টস শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে । উদ্দীপকের তিথি পড়াশোনা শেষ করে 'ক' নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৩০০ জন কর্মচারী কাজ করেন। এছাড়া, 'তিথি গার্মেন্টস' বিভিন্ন দেশে পণ্য । রপ্তানি করে । ফলে প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বাড়ছে। 'তিথি গার্মেন্টস' বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে সুনাম বাড়াচ্ছে। বিভিন্ন দেশে এর পণ্যের চাহিদা বাড়লে ভবিষ্যতে এ ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হবে। সেক্ষেত্রে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এছাড়া প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩০০ জন কর্মচারী কাজ করে। ভবিষ্যতে এতে আরও বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এতে প্রতিষ্ঠানিক আয় বাড়ার পাশাপাশি জাতীয় আয়ও বাড়বে। এতে সবার জীবনযাত্রার মানও উন্নত হবে। সুতরাং, বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে 'তিথি গার্মেন্টস'-এর অবদান অনস্বীকার্য ।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বৈদেশিক মুদ্রা অর্জনে 'তিথি গার্মেন্টেস- এর' ভূমিকা…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর