শেয়ারFacebookWhatsApp

কেবল সরকারি সহায়তাই কি তুষারের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে পারবে? মতামত দাও ।

উত্তর: সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তুষার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি । দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থা সহায়তা দিয়ে থাকে। বিসিক, এসএমই ফাউন্ডেশন, সরকারি ব্যাংক প্রভৃতি সরকারি সংস্থার উদাহরণ। অন্যদিকে মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা প্রভৃতি বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠান উদ্দীপকের জনাব তুষার বিসিক থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন। এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো থেকে ঋণ সহায়তা পেলে তার পক্ষে পণ্য রপ্তানি করা সহজ হতো ৷ বাংলাদেশে সরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলো শিল্প বাণিজ্যের উন্নয়নে অসামান্য অবদান রাখছে। তবে এ সুবিধা এখনো সবার কাছে সহজলভ্য হয়নি । এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করছে সকলের কাছে সহায়ক সেবা পৌঁছে দিতে। তুষার সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা পেয়েছেন। এখন তিনি ব্যবসায় আরও সম্প্রসারণ করতে চাচ্ছেন। প্রয়োজনীয় ঋণ সুবিধা তিনি বেসরকারি সংস্থা থেকেও নিতে পারেন । এতে তিনি সহজেই ঋণ নিয়ে পণ্য রপ্তানি শুরু করতে পারবেন। তাই বলা যায়, সরকারি ও বেসরকারি দুই পক্ষ থেকে সহায়তা নিলে তুষারের পণ্য রপ্তানি করার কাজটি সহজ হবে ।

HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল

কেবল সরকারি সহায়তাই কি তুষারের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত…

উদ্দীপক

তুষার বিবিএ পাস করে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন। তিনি বিসিক-এর অধীন প্রশিক্ষণ ও ২০,০০০ টাকা ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করেন। সরকারি ব্যাংকগুলোর ঋণ সহায়তা পেলে তিনি তার কারখানা থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে পারেন ।

Rajshahi · 2019

উত্তর

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য গঠিত বেসরকারি সংস্থা হলো বিজিএমইএ (BGMEA) ।

উত্তর

দেশের রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে সরকারি মালিকানায় যে আধা- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে, তাকে EPB (Export Promotion Bureau-রপ্তানি উন্নয়ন ব্যুরো) বলে । দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি বাণিজ্যের ভূমিকা উল্লেখযোগ্য। EPB এই লক্ষ্য নিয়ে রপ্তানি খাত উন্নয়নে কাজ করছে। এটি প্রতি বছর রপ্তানিযোগ্য পণ্যের মেলার আয়োজন করে। বিভিন্ন দেশের বিদেশি ক্রেতাদের সাথে দেশীয় রপ্তানিকারকদের চুক্তি করতে সহায়তা করে। এছাড়া, রপ্তানিকারকদের ঋণ দেয় ও ব্যবসায় তথ্য সরবরাহ করে। ফলে দেশের রপ্তানি আয় বাড়ছে। এভাবে EPB রপ্তানি বাণিজ্যের উন্নয়নে সহায়তা করে ।

উত্তর

বুটিক কারখানা স্থাপনে তুষারকে উদ্দীপনামূলক ও সমর্থমূলক সহায়তা দেওয়া হয়েছে। উদ্দীপনামূলক সহায়তা উদ্যোক্তাকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলে । প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রভৃতি এ ধরনের সহায়তা। ব্যবসায় স্থাপনে আগ্রহী হওয়ার পর পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোক্তার সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয়। পুঁজি সরবরাহ অবকাঠামোগত সুবিধা, কর অবকাশ প্রভৃতি সমর্থনমূলক সহায়তা । উদ্দীপকের তুষার বিবিএ পাস করে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন । ব্যবসায় গঠনের উদ্দেশ্যে তিনি বিসিক থেকে প্রশিক্ষণ নেন । পরবর্তীতে বিসিক থেকেই ২০,০০০ টাকা ঋণ নিয়ে তিনি একটি বুটিক কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তুষার প্রথম পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছেন। এটি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত। পরবর্তীতে তিনি বিসিক থেকেই পুঁজির ব্যবস্থা করেন, যা সমর্থমূলক সহায়তার মধ্যে পড়ে। সুতরাং, তুষার বিসিক থেকে উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তা পেয়েছেন ।

উত্তর

সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তুষার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি । দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থা সহায়তা দিয়ে থাকে। বিসিক, এসএমই ফাউন্ডেশন, সরকারি ব্যাংক প্রভৃতি সরকারি সংস্থার উদাহরণ। অন্যদিকে মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা প্রভৃতি বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠান উদ্দীপকের জনাব তুষার বিসিক থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন। এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো থেকে ঋণ সহায়তা পেলে তার পক্ষে পণ্য রপ্তানি করা সহজ হতো ৷ বাংলাদেশে সরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলো শিল্প বাণিজ্যের উন্নয়নে অসামান্য অবদান রাখছে। তবে এ সুবিধা এখনো সবার কাছে সহজলভ্য হয়নি । এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করছে সকলের কাছে সহায়ক সেবা পৌঁছে দিতে। তুষার সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা পেয়েছেন। এখন তিনি ব্যবসায় আরও সম্প্রসারণ করতে চাচ্ছেন। প্রয়োজনীয় ঋণ সুবিধা তিনি বেসরকারি সংস্থা থেকেও নিতে পারেন । এতে তিনি সহজেই ঋণ নিয়ে পণ্য রপ্তানি শুরু করতে পারবেন। তাই বলা যায়, সরকারি ও বেসরকারি দুই পক্ষ থেকে সহায়তা নিলে তুষারের পণ্য রপ্তানি করার কাজটি সহজ হবে ।
HSCManagement 1st PaperChapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সরকার দেশে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে হোটেল নির্মাণসহ বিনোদন সুবিধা গড়ে তুলতে এ প্রকল্পের আওতায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঋণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। নতুন নতুন পর্যটন কেন্দ্রের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর অবকাশ সুবিধা ঘোষণা করেছে। ব্যবসায়ীরা এজন্য তাদের সমিতির মাধ্যমে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দেন-দরবার করছে। সরকারের পক্ষে তাদের সাথে সংযোগ ও সমন্বয়ে সুবিধা হচ্ছে। [দিনাজপুর সরকারি মহিলা কলেজ]
ক
আসিয়ান কী?
খ
EPB-এর প্রধান কাৰ্যসমূহ লিখ।
গ
পর্যটন কেন্দ্রগুলোতে কোন ধরনের সহায়ক সেবা প্রদত্ত হচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে- এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.EPB-এর প্রধান কাৰ্যসমূহ লিখ।

EPB-এর প্রধান কাৰ্যসমূহ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আসিয়ান কী?

আসিয়ান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রাবণী একটি বুটিক শপের মালিক। সে ছোটবেলা থেকেই সেলাই ও কাটিং শিখেছেন। তিনি তার পড়ালেখা শেষে নতুন করে বুটিক শপের একটি পারিবারিক ব্যবসা শুরু করতে চান। তিনি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য শাড়ি এবং শেলওয়ার, স্যুট প্রভৃতি ব্যবসায়ে যুক্ত করতে চান। তাই তার আরও বেশি মূলধন প্রয়োজন হয়। তিনি জানতে পারেন সহজ শর্তে এস.এম.ই. ঋণ নেওয়া যায়। প্রবাসীরাও সেখানে বিনিয়োগ করতে পারে। [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
ক
WTO কী?
খ
এস.এম.ই ঋণ বলতে কী বোঝায়?
গ
শ্রাবণীর কী ধরনের সহায়তার প্রয়োজন হবে? ব্যাখ্যা কর।
ঘ
শ্রাবণীর মতো ব্যবসায়ীরা এস.এম.ই. ঋণ থেকে সহায়তা পাবে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.এস.এম.ই ঋণ বলতে কী বোঝায়?

এস.এম.ই ঋণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.WTO কী?

WTO কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহিন পড়াশুনা শেষে বিশেষ ধরনের শিল্পের জন্য সংরক্ষিত এলাকায় হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি এলাকার দরিদ্র মহিলাদের নিয়োগ দেন। তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য এ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিশেষ ধরনের সরকারি সংস্থায় প্রেরণ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। [কুমিল্লা বোর্ড ২০১৬]
ক
FBCCI এর পূর্ণরূপ কী?
খ
বণিকসভা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটি চিহ্নিত কর।
ঘ
দেশের অর্থনীতিতে জাহিনের ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বণিকসভা বলতে কী বোঝায়?

বণিকসভা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.FBCCI এর পূর্ণরূপ কী?

FBCCI এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।