জনাব সাহেদ চৌধুরী ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: যে জনাব সাহেদ চৌধুরী ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়ার নির্দেশনা কাজের সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী কার্যাবলি সম্পাদনের জন্য কর্মীদেরকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শদান ইত্যাদি কার্যকে নির্দেশনা বলে। এটি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ এবং একে একটি প্রতিষ্ঠানের প্রশাসনের হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়েছে। এর মাধ্যমেই ব্যবস্থাপনার বাস্তব কাজ শুরু হয়। উদ্দীপকে সাহেদ চৌধুরী একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। তিনি আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে বিক্রয়কাজ পরিচালনা করেন। তবে প্রয়োজনীয় তদারকির অভাবে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। তাই ভবিষ্যতে যাতে এমন অবস্থার সম্মুখীন হতে না হয় এজন্য তিনি প্রয়োজনীয় তদারকির সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বিক্রয়কাজে গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পরিকল্পনামাফিক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য কাজের সাথে সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে হয়। তবে শুধু নির্দেশ প্রদান করলেই কর্মীরা কাজ করবে বিষয়টি এমন নয়। তাই সময়ে সময়ে তাদের কাজের তদারকি করতে হবে। এতে কর্মীরা সবসময় নিজেদেরকে কাজে ব্যস্ত রাখবে এবং প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে। তাই আমি মনে করি, জনাব সাহেদ চৌধুরীর ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়ার নির্দেশনা কাজের প্রতি গুরুত্ব দিতে হবে, যা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব সাহেদ চৌধুরী ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর