"ক" চিহ্নিত স্থানের কাজ হল ব্যবস্থাপনার মূল ভিত্তি। ব্যাখ্যা কর।
উত্তর: "ক" কিন্তু স্থানে পরিকল্পনা বসবে । পরিকল্পনা ব্যবস্থাপনা চক্রের মূল ভিত্তি। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি। আর চক্র বলতে কোন কাজের ধারাবাহিক আবর্তন কে বুঝায়। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে পরপর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনার চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পরবর্তীতে পরিকল্পনার মাধ্যমে তা আবার শুরু হয় ধারাবাহিকভাবে চলতে থাকে। ব্যবস্থাপনার প্রথম ও প্রধান মৌলিক কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার অন্য সকল কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমেই ব্যবস্থাপনার অন্যান্য কাজের দিকনির্দেশনা পাওয়া যায়। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কোন ত্রুটি থাকলে ব্যবস্থাপনার অন্য সকল কাজ দ্বারা তা সংশোধন করা সম্ভব না। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্য সকল কাজের ভিত্তি বলা হয়। ভবিষ্যতে কি করা হবে তা পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র কে পরিকল্পনা বলে। আবার কে, কখন এবং কিভাবে, কত সময়ের মধ্যে কি কাজ সম্পাদন করবে তার অগ্রিম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোন কাজ করা সম্ভব নয়। তাই বলা যায়, পরিকল্পনাই হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল ভিত্তি।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
"ক" চিহ্নিত স্থানের কাজ হল ব্যবস্থাপনার মূল ভিত্তি। ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর