ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর ।
উত্তর: ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা উভয়ই। বিজ্ঞান হলো কোন বিষয়ে সুসংগঠিত জ্ঞান, যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জন করা যায়। তেমনি ব্যবস্থাপনার কার্যাবলী, নীতিমালা এবং তত্ত্ব ও এক ধরনের বিশেষ জ্ঞান,যা গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়। আবার, কলা হচ্ছে এক ধরনের কৌশল, যার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। একইভাবে ব্যবস্থাপনায় নীতিমালা ও কৌশল সমূহ সংগঠনের বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের প্রয়োগ করা হয়। এজন্য বলা হয়, ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর ।
উত্তর