উদ্দীপকে উল্লেখিত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটি ব্যবস্থাপনার কোন কাজটি অনুসরণ করেছে?
উত্তর: উল্লেখিত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটি ব্যবস্থাপনার সমন্বয়সাধন কাজটি করেছে। সমন্বয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয় । এর মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপরিবিভাগের কাজকে এক সূত্রে গথিত,সংযুক্ত ও সুসংবদ্ধ করা হয়। ফলে প্রতিষ্ঠানিক লক্ষ অর্জন হয়। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপরি বিভাগের কাজের মধ্যে সমন্বয়ে আনায়ন করাকে সমন্বয়ে সাধন বলে। এর কার্যকারিতা মূলত কর্মীদের সহযোগিতামূলক মনোভাব ও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অনুধাবনের ওপর নির্ভরশীল। উদ্দীপকে দেখা যায়, সম্প্রতি জাপানের চন্দ্রযান "ল্যান্ডার স্ট্রিম" চাঁদে সফলভাবে অবতরণ করেছে। গবেষণাটিতে যৌথভাবে যোগসূত্র স্থাপন করে কাজ করে খেলনা নির্মাণকারী প্রতিষ্ঠান তাকারা তোমি ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA)। প্রতিষ্ঠান দুটি সমনয় সাধনের মাধ্যমে তাদের কাজ সম্পন্ন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটি ব্যবস্থাপনার সমন্বয়সাধন কাজটি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটি ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর