চিত্রে 'A [গণিত] এর কাজ ব্যবস্থাপকীয় স্তরের ভিত্তিতে ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে 'A [গণিত] এর কাজ ব্যবস্থাপকীয় উচ্চস্তরের ভিত্তিতে। ব্যবস্থাপনার যে অংশ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদন করে তাদেরকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা স্তরের। ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবায়নকারীদের বিভিন্ন পর্যায়ই হলো ব্যবস্থাপনা স্তর। এসব স্তরের ভিত্তিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাঠামো ত্রিভুজ বা পিরামিড আকৃতির হয়ে থাকে। উক্ত ত্রিভুজের উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে উচ্চস্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা ও নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাজ করে। এক্ষেত্রে উদ্দীপকের 'A [গণিত] ' চিত্রটি ত্রিভুজের একেবারে উপরে, যা উচ্চস্তরের ব্যবস্থাপনার সদৃশ। তাই বলা যায়, চিত্রে 'A [গণিত] এর কাজ ব্যবস্থাপকীয় উচ্চ স্তরের ভিত্তিতে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
চিত্রে 'A এর কাজ ব্যবস্থাপকীয় স্তরের ভিত্তিতে ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর