উদ্দীপকে মি. আকাশ ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আকাশ ব্যবস্থাপনার কর্মী নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাছাই করে যোগ্যতা সম্পন্ন কর্মী নির্বাচন করা হয়। উক্ত নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট পদে যোগদানের জন্য লিখিত নির্দেশ প্রদানের মাধ্যমে কর্মী নিযুক্তি লাভের প্রক্রিয়ায় হল কর্মী নিয়োগ। অর্থাৎ কর্মী নিয়োগ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্বাচিত কর্মীদের কে কাজে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এক্ষেত্রে কর্মীদের কাজের যোগ্যতা, দক্ষতা, পদমর্যাদা ইত্যাদি বিবেচনা করে বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়। অতঃপর যার যার কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকে দেখা যায়, ডেল্টা কোম্পানির পদস্থ কর্মকর্তা মি. জামিল ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. আকাশকে নির্দেশ দেন। মি. আকাশ নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। এখানে তিনি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেন। প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মীদের সাধারণত বিভিন্নভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিচের স্তরের কর্মীদের সাধারণত অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। অতঃপর বিভিন্ন প্রশিক্ষণ শেষে কর্মী তার দায়িত্ব পালনের সমর্থ হলে পরিপূর্ণভাবে অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। তাই বলা যায় উদ্দীপকে জনাব আকাশ কর্মী নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে মি. আকাশ ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর