কোন প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে মি. সাইফুল যথাসময়ে কার্য সম্পাদনে ব্যর্থ হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার যোগাযোগ ত্রুটির কারণে সাইফুল যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হন। ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে থাকে। ব্যবস্থাপনার গৌণ ও কার্যাবলির মধ্যে যোগাযোগ অন্যতম। যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিকভাবে তাদের ধারণা, মতামত, তথ্য আদান প্রদান করে থাকে। যোগাযোগ ও ব্যবস্থাপনা একে অপরের পরিপূরক। যোগাযোগ ছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কার্য সম্পাদন করা যায় না। তাই ব্যবস্থাপনার কার্যকে যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে অবহিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, মি. সাইফুল একটি বহুমুখী ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কাজ যথাসময়ে সম্পাদন করার চেষ্টা করেন। প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হওয়ায় প্রায় তিনি নির্ধারিত লক্ষ্য অর্জনে পৌঁছাতে পারেন না। সকল কার্য সম্পাদন করলেও কর্মীদের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে, তিনি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না। কারণ তিনি ব্যবস্থাপনার গৌণ কার্যাবলীর যোগাযোগ প্রক্রিয়াটি সুস্থভাবে সম্পাদন করতে পারেননি। তাই বলা যায়, ব্যবস্থাপনার গৌণ কার্যাবলীর যোগাযোগ প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে সাইফুল যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
কোন প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে মি. সাইফুল যথাসময়ে কার্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর