উদ্দীপকে মি. শিহাব ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. শিহাব ব্যবস্থাপনার উচ্চ স্তরের দায়িত্ব পালন করছেন। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষণ নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধি বৃদ্ধি কার্যাবলী সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যয়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকের XYZ কোম্পানি লিমিটেডের প্রধান কর্মকর্তা মি. শিহাব তার ব্যবসার পরিধি বাড়াতে চান। তাই তিনি তার প্রতিষ্ঠানের জন্য নতুন একটি জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। এ ধরনের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত সাধারণত ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তারাই নিয়ে থাকে। আর তার এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকে শিহাব ব্যবস্থাপনার উচ্চ স্তরে দায়িত্ব পালন করছে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে মি. শিহাব ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন - ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর