"জনাব মোজাম্মেলের কর্মকাণ্ড প্রতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ "- ব্যবস্থাপনার স্তর বিবেচনায় উক্তিটি বিশ্লেষণ কর
উত্তর: জনাব মোজাম্মেল নিম্ন স্তরের ব্যবস্থাপক, তার কর্মকাণ্ড প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে স্তরের ব্যবস্থাপকগণ মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদের কাছ থেকে কাজ আদায় করেন তাকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। এই স্তরের ব্যবস্থাপনাকে তত্ত্বাবধান স্তর বা প্রথম সারির ব্যবস্থাপনাও বলা হয়। প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যক্ষভাবে জড়িত নির্বাহীগণ এ ব্যবস্থাপনা পর্যায়ের অন্তর্ভুক্ত। ফোরম্যান, সুপারভাইজার ও তত্ত্বাবধায়ক ইত্যাদি নিম্ন স্তরের ব্যবস্থাপক। এরা সরাসরি শ্রমিকদের সাথে জড়িত থেকে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়িত করে। উদ্দীপকে দেখা যায়, প্রতিষ্ঠানে কর্মরত জনাব মোজাম্মেল কর্মীদের প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন। তার নির্দেশনা অনুযায়ী কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । এখানে দেখা যায় তার তত্ত্বাবধানে কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আর একমাত্র নিম্নস্তরের ব্যবস্থাপকরায় খুব সহজে শ্রমিকদের কাছ থেকে তত্ত্বাবধান করেন। শ্রমিকদের কাছে থেকে কাজ আদায় করার জন্য তারা শ্রমিকদের কোন ভুল ত্রুটি হলে তার সহজে সংশোধন করতে পারে। তাই প্রতিষ্ঠান কাজ অনেক সহজ হয়ে যায় । তাই বলা যায়, জনাব মোজাম্মেলের কর্মকাণ্ড প্রতিষ্ঠানটি সফলতা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
"জনাব মোজাম্মেলের কর্মকাণ্ড প্রতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য গুরুত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর