জনাব ইউসুফ ব্যবস্থাপনা কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ইউসুফ ব্যবস্থাপনার সংগঠন কাজটি সম্পন্ন করেন। ব্যবস্থাপনা হলো এমন একটি কৌশল বা প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপকরণ সমূহ কে যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্দেশ্যে অর্জনের প্রচেষ্টা চালানো হয়। ব্যবস্থাপনার দ্বিতীয় মৌলিক কাজ হচ্ছে সংগঠন। গৃহীত পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য সংগঠনের মাধ্যমে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও যোগান দেওয়া হয় এবং সেগুলো কার্যে ব্যবহার করা হয়। সুতরাং গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়োজিত বিভিন্ন উপকরণসমূহ একত্রীকরণ করাই হলো সংগঠন। অথবা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে তা কর্মীদের মধ্যে যার যার দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করে বন্টন করে দেওয়াকে সংগঠন বলা হয়। এ থেকে বোঝা যায়, একটি প্রতিষ্ঠানের কর্মীরা বা বস্তুগত উপকরণসমূহ যদি আলাদা আলাদা থাকে বা কর্মীদের দায়িত্ব নির্দিষ্ট করে না দেওয়া হয় তবে প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। উদ্দীপকে দেখা যায়, জনাব ইউসুফ স্টার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক হিসেবে যোগদানের পর কাজের উপর ভিত্তি করে ৫টি বিভাগ স্থাপন করেন। প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেন। এখানে দেখা যায়, তিনি যেভাবে কাজ কাজের উপর ভিত্তি করে বিভাগ স্থাপন করেন তার সংগঠনের অন্তর্গত। তাই বলা যায় উদ্দীপকে জনাব ইউসুফ ব্যবস্থাপনার সংগঠন কাজটি সম্পন্ন করেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব ইউসুফ ব্যবস্থাপনা কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর