ব্যবস্থাপনাকে কেন সামাজিক প্রক্রিয়া বলা হয়?
উত্তর: ব্যবস্থাপনার সমাজে বসবাসরত মানুষ ও অন্যান্য পক্ষের প্রতি গুরুত্ব দিয়ে কার্যাবলী পরিচালনা করে বলে একে ব্যবস্থাপনার সামাজিক প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করা হয়। কেননা ব্যবস্থাপনা কতিপয় মানবীয় কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট। এসব মানবীয় কার্যাবলীর সুষ্ঠু সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নির্ভরশীল। তাইতো ব্যবস্থাপনা লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজবদ্ধ মানুষের কল্যাণ সাধন ও অগ্রগতির কাজ করে। সামাজিক বিধি-বিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পর্কে কাজে লাগিয়ে উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটায়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনাকে কেন সামাজিক প্রক্রিয়া বলা হয়?
উত্তর