উদ্দীপকে বর্ণিত জমিলার স্বামী কেন ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত হবেন? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জমিলার স্বামীর ৬ জন শ্রমিক পরিচালিত করেন বলে তাকে ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত করা হয়। যে ব্যক্তি বা ব্যক্তি বর্গ ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত থাকে তাকে বা তাদেরকে ব্যবস্থাপক বলে। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, কার্যাবলী সম্পাদন সংগঠিত করেন ও নেতৃত্ব প্রদান করেন এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে থাকেন। তার কর্মদক্ষতার ওপরে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। উদ্দীপকে ব্যবস্থাপনা বিভাগের জনৈক অধ্যাপক এর বাসায় জমিলা নামে একজন মহিলা গৃহ পরিচারিকার কাজ করেন। তিনি একদিন কৌতুহলবশত জমিলাকে জিজ্ঞেস করেন তার স্বামী কোথায়, কি কাজ করেন। জমিলা অত্যন্ত সহজ ভাবে জানালো যে, তার স্বামী একজন ব্যবস্থাপক। জমিলার উত্তরটি তার কাছে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়নি। এজন্য তিনি জমিলার নিকট থেকে বিষয়টি ব্যাখ্যা সহ জানতে চাইলেন। জমিলা সহজভাবে ব্যাখ্যা করল যে, তার স্বামী একটি বেকারি কারখানায় কাজ করেন এবং তার অধীনে ৬জন শ্রমিক কাজ করে। একজন ব্যবস্থাপক বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। তার কর্মদক্ষ তার ওপরে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। কেননা সে প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, কর্মীদের কাজের তদারকি করেন। উদ্দীপকে জমিলার স্বামী ও তার প্রতিষ্ঠানে কর্মরত ৭ জন শ্রমিকের কাজ তদারকি করেন, যা ব্যবস্থাপকের কাজের সাদৃশ্য। তাই যমুনার স্বামীকে ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত করা যায়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জমিলার স্বামী কেন ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত হবেন?…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর