কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: যেকোনো প্রতিষ্ঠানের জন্য “কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি” – উক্তিটি যথার্থ। ব্যবস্থাপনা হলো যে কোন প্রতিষ্ঠানের পূর্বশর্ত। ব্যবস্থাপকের উপকরণাদীয় সুস্থ ব্যবহার ও ব্যবস্থাপকীয় গুণাবলীর সমন্বয়ে ব্যবস্থাপনা কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। উদ্দীপকের আমিন জুট মিলের এমডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি কৌশল নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তার বাস্তবায়নের প্রয়োজনীয় উৎপনাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও করেন। সর্বোপরি আদর্শ মান অনুযায়ী বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর আমিন জুট মিলে লক্ষের থেকে ২৫% মুনাফা বেশি হয়। ব্যবস্থাপনা কার্যাদেশের সুষ্ঠুভাবে সম্পাদন করা না হলে মানবীয় বস্তুগত উপকরণ কার্যক্ষেত্রে কোন ফল দিতে পারেনা। প্রয়োজন অনুযায়ী সংগ্রহ, সঠিক নির্দেশনা, আদর্শ মান অনুযায়ী কাজ বাস্তবায়ন এবং পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। আবার কর্মীরা যাতে উৎসাহ নিয়ে কাজ করতে পারে সেজন্য প্রণোদনার ব্যবস্থা করা। মি. রবি ব্যবস্থাপনার বিষয়টি কার্যকর ভাবে সম্পাদন করতে পেরেছেন বিধায় তার প্রতিষ্ঠানের লক্ষ্যের চেয়ে ২৫% বেশি মুনাফা হয়। তাই বলা যায়, “কার্যকর ব্যবস্থাপনার সাফল্যের চাবিকাঠি”।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর