"ব্যবস্থাপনার কার্যাবলি যথাসময়ে সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়" উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপনার কার্যাবলি যথাসময়ে সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন কার্যাবলি পরিচালনা করে থাকে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। উদ্দীপকে জনাব রাহাত খান 'আর. কে প্রাইভেট লি.' কোম্পানির একজন কর্ণধার। বছরের শুরুতে তিনি বাৎসরিক দশ লক্ষ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন এবং সে অনুযায়ী বিভিন্ন বিভাগ খুলে দায়িত্ব বণ্টন করে দেন। সময়ে সময়ে বিভাগীয় কাজের অগ্রগতি মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। যে কারণে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সহজে অর্জন সম্ভব হচ্ছে। রাহাত খান তার ব্যবসায়ে ব্যবস্থাপনার কাজগুলোর সঠিক প্রয়োগ করে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যবস্থাপনার এই কাজগুলো যদি প্রতিষ্ঠানে সঠিকভাবে ব্যবহার করা না যায় তবে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভর নয়। তাই যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে সফলতা অর্জন করতে হলে ব্যবস্থাপনার কাজগুলোর (যেমন- পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ) সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার কার্যাবলি যথাসময়ে সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
"ব্যবস্থাপনার কার্যাবলি যথাসময়ে সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর