উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার ক্রমবিকাশের কোন যুগে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার ক্রমবিকাশের শিল্পবিপ্লবের পরবর্তী যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৫০-১৯৫০ সময়কালকে শিল্পবিপ্লবের পরবর্তী যুগ বলা হয়। এই যুগকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগ হিসেবে ধরা হয়। এ সময়ে বৃহদায়তন উৎপাদনে দক্ষ শ্রমিকের ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি মোকাবিলায় উৎপাদন ব্যবস্থাপক গতানুগতিক পদ্ধতির পরিবর্তে আধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতির প্রয়োগ করে। উদ্দীপকে জনাব মনির এমবিএ পাস করার পর ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত তাদের পারিবারিক কাপড় উৎপাদন কারখানার দায়িত্ব গ্রহণ করেন। তিনি লক্ষ্য করলেন প্রতিষ্ঠানটির কাজের মান ভালো। সময় বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার ক্রমবিকাশের শিল্পবিপ্লবের পরবর্তী যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার ক্রমবিকাশের শিল্পবিপ্লবের পরবর্তী যুগে প্রতিষ্ঠিত হয়েছিল।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার ক্রমবিকাশের কোন যুগে প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর