যে ধরনের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে বেতনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছে তা চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কমিটি সংগঠনের মাধ্যমে বেতনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছে। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের উপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্যই প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়। উদ্দীপকে জনাব সালেকের প্রতিষ্ঠানের বেতন ভাতা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম হওয়ায় বেতন বৃদ্ধির জন্য তিনি আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মইন বিষয়টি সমাধানের জন্য হিসাব ও অর্থ বিভাগের প্রধানসহ ৪ সদস্যের একটি দল গঠন করেন। যাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরূপণ করে বেতনসংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি ও পেশ করা। উদ্দীপকে যে দল গঠন করা হয়েছে তা কমিটি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। কমিটি গঠনের মূল উদ্দেশ্যে প্রতিষ্ঠানের বিশেষ কোনো সমস্যার সমাধান করা। উদ্দীপকের প্রতিষ্ঠানে বেতনসংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য এমন সংগঠন গঠন করা হয়েছে। এতে আশা করা যায়, কমিটির সদস্যগণ প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের সঠিক হিসাব নিরূপণ করে শ্রমিক-কর্মীদের বেতন বৃদ্ধি করতে পারবে। তাই যেকোনো প্রতিষ্ঠানের জন্য এমন সংগঠন গঠন করা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
যে ধরনের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে বেতনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর