বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিকা পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণের আলোকে সংঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। সব ধরনের কার্যক্ষেত্রে গতানুগতিক ও হাতুড়ে পদ্ধতি পরিহার করে চিন্তা-ভাবনা, বিচার-বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমের উত্তম কার্য পদ্ধতি নির্বাচন ও তার প্রয়োগই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এফ. ডব্লিউ টেলর এরূপ ব্যবস্থাপনার জনক। এরূপ ব্যবস্থাপনায় তিনি মানবীয় ও বস্তুগত উভয় ক্ষেত্রেই দিক নির্দেশনা প্রদান করেন। এজন্য বিভিন্ন গবেণষার মধ্য দিয়েই সকল কাজের পদ্ধতিগত উন্নয়ন সাধিত হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর