শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব আমজাদ ব্যবস্থাপনার কোন স্তরে দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে জনাব আমজাদ ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত। এ স্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি নীতি ও পরিকল্পনা তৈরি করেন। আর তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মধ্য ও নিম্ন স্তরের কর্মীরা কাজ করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ ব্যবস্থাপনার উচ্চ স্তরের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব আমজাদ XYZ কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানটির সক্ষ্য, নীতি ও পরিকল্পনা তৈরি কাজের সাথে জড়িত। তিনি ২০২৫ সালে প্রতি মাসে ২ লক্ষ মিটার কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। এক্ষেত্রে জনাব আমজাদ প্রতিষ্ঠানটির জন্য প্রধান ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এজন্য তাকে অনেক বেশি চিন্তা-ভাবনা করতে হয়। অর্থাৎ, তিনি এ কাজে মানসিক শ্রমের সাথে বেশি জড়িত থাকছেন। এসব কাজ মূলত ব্যবস্থাপনার উচ্চ স্তরে করা হয়। তাই বলা যায়, জনাব আমজাদ একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক।

HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল

উদ্দীপকে জনাব আমজাদ ব্যবস্থাপনার কোন স্তরে দায়িত্ব পালন করছেন? ব্যা…

উদ্দীপক

জনাব আমজাদ XYZ কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২৫ সালে প্রতি মাসে ২ লক্ষ মিটার কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য উৎপাদন ব্যবস্থাপক জনাব রাহাতকে নির্দেশ প্রদান করেন। জনাব রাহাত সুপারভাইজারের সাথে যোগাযোগ করে কর্মীদের দিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হন।

উত্তর

হেনরি ফেয়লকে প্রশাসনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।

উত্তর

ব্যবস্থাপনা সর্বজনীন বলতে সর্বত্র ও সবক্ষেত্রে, ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা এবং প্রয়োগযোগ্যতাকে বোঝায়। পরিবেশ-পরিস্থিতি, সামাজিক রীতি-নীতি প্রভৃতি কারণে পরিবার, ব্যবসায় সংগঠন ও রাষ্ট্রে ব্যবস্থাপনার ব্যবহার ভিন্ন হতে পারে। তবে ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখানো যায় না। তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব আমজাদ ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত। এ স্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি নীতি ও পরিকল্পনা তৈরি করেন। আর তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মধ্য ও নিম্ন স্তরের কর্মীরা কাজ করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ ব্যবস্থাপনার উচ্চ স্তরের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব আমজাদ XYZ কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানটির সক্ষ্য, নীতি ও পরিকল্পনা তৈরি কাজের সাথে জড়িত। তিনি ২০২৫ সালে প্রতি মাসে ২ লক্ষ মিটার কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। এক্ষেত্রে জনাব আমজাদ প্রতিষ্ঠানটির জন্য প্রধান ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এজন্য তাকে অনেক বেশি চিন্তা-ভাবনা করতে হয়। অর্থাৎ, তিনি এ কাজে মানসিক শ্রমের সাথে বেশি জড়িত থাকছেন। এসব কাজ মূলত ব্যবস্থাপনার উচ্চ স্তরে করা হয়। তাই বলা যায়, জনাব আমজাদ একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক।

উত্তর

উল্লিখিত প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে উচ্চ স্তরের ব্যবস্থাপক জনাব আমজাদ ও মধ্য স্তরের ব্যবস্থাপক জনাব রাহাতের মধ্যে জনাব রাহাতের ভূমিকা মুখ্য বলে আমি মনে করি। ব্যবস্থাপনার উচ্চ স্তরের গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নের জন্য মধ্য স্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ স্তর নিম্ন স্তরের মাধ্যমে উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে এ স্তর উচ্চ ও নিম্ন স্তরের কাজের মাঝে সেতুবন্ধন তৈরি করে। উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক প্রভৃতি মধ্য স্তরের ব্যবস্থাপকের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব আমজাদ XYZ কোম্পানি লি. এর উচ্চ স্তরের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির মাসিক উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপক জনাব রাহাতকে তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। জনাব রাহাত এ লক্ষ্য বাস্তবায়নে সুপারভাইজারদের যথাযথ তথ্য দেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা উক্ত লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হয়। জনাব রাহাত প্রতিষ্ঠানটির একজন মধ্য স্তরের ব্যবস্থাপক। তিনি উচ্চ পর্যায়ের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা পান। আর এ নির্দেশনা বাস্তবায়নে তিনি নিচের স্তরের কর্মরত ব্যবস্থাপকদের লক্ষ্য অর্জনে যথাযথ নির্দেশ দেন। এক্ষেত্রে তিনি উচ্চ পর্যায়ের ও নিম্ন পর্যায়ের মাঝে সুষ্ঠুভাবে যোগাযোগ নিশ্চিত করছেন। এতে ওপরের স্তরের তথ্য, নির্দেশনা ও লক্ষ্যমাত্রা সুষ্ঠুভাবে নিচের স্তরে পৌঁছাচ্ছে। এছাড়া নিচের স্তরের কর্মীরাও যথাযথভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট থাকছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে মধ্য স্তরের ব্যবস্থাপক জনাব রাহাতের ভূমিকা মুখ্য।
HSCManagement 2nd PaperChapter 1: ব্যবস্থাপনার ধারণা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নাইন-স্টার গ্রুপের ব্যবস্থাপক সাইফুর রহমান কার্যের প্রকৃতি অনুযায়ী কার্যবিভাজন করেন। তিনি যোগ্য কর্মী নির্বাচন করে উপযুক্ত কর্মে নিয়োজিত করেন। সাইফুর রহমান কর্মীদেরকে কেবল দায়িত্বই প্রদান করেন না সাথে সাথে যথাযথ কর্তৃত্বও প্রদান করেন। প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্রিত করে একেক কর্মীদের ওপর অর্পিত দায়িত্বের খোঁজ- খবর নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করেন। এতে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

Barisal · 2017

ক
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ
উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ
সাইফুর রহমান ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ
নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?

উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সিদ্দিক একটি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেতন- ভাতাদি কম হওয়ায় তার অধীনস্থ শ্রমিক-কর্মীরা জনাব সিদ্দিকের নিকট বেতন বৃদ্ধির আবেদন করেন। জনাব সিদ্দিক বিষয়টি বিক্রয় ব্যবস্থাপক জনাব সামীকে জানান। জনাব সামী বিষয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনকে জানালে তিনি হিসাব ও অর্থ বিভাগের প্রধানসহ ৪ সদস্যের একটি দল গঠন করেন যাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরূপণ করে বেতন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি ও পেশ করা।

Sylhet · 2017

ক
ব্যবস্থাপক কে?
খ
ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ব্যাখ্যা করো।
গ
জনাব সিদ্দিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ
যে ধরনের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে বেতন সংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছে তা চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ব্যাখ্যা করো।

ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবস্থাপক কে?

ব্যবস্থাপক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. X এবং Y একই প্রতিষ্ঠানে কর্মরত। উভয়ের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মি. X প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন। অন্যদিকে মি. Y প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। বর্তমানে মি. X এর সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে চলছে।

Comilla · 2017

ক
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ
ব্যবস্থাপনা একটি পেশা- ব্যাখ্যা করো।
গ
মি. Y ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ
মি. X-এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে- উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যবস্থাপনা একটি পেশা- ব্যাখ্যা করো।

ব্যবস্থাপনা একটি পেশা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল্যায়ন করো।সাইফুর রহমান ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো।উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?আধুনিক ব্যবস্থাপনার জনক কে?যে ধরনের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে বেতন সংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছেজনাব সিদ্দিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ব্যাখ্যা করো।ব্যবস্থাপক কে?মি. X-এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে- উদ্দীপকের আলোকে মন্তব্যটমি. Y ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।ব্যবস্থাপনা একটি পেশা- ব্যাখ্যা করো।আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।