উদ্দীপকে ব্যস্থাপনার 'খ' স্থানের কাজের সাথে পরিকল্পনার তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার 'খ' চিহ্নিত নিয়ন্ত্রণ কাজের সাথে পরিকল্পনার বিভিন্ন বৈসাদৃশ্য রয়েছে।, ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়। ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ যে কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তা কতটুকু সফলভাবে। বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে জানা যায়। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য বিদ্যমান। যেমন: পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ এবং নিয়ন্ত্রণ সর্বশেষ কাজ। নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়। কিন্তু পরিকল্পনার ভিত্তি নিয়ন্ত্রণ নয়। পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে ঐ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে ব্যস্থাপনার 'খ' স্থানের কাজের সাথে পরিকল্পনার তুলনামূলক বৈ…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর