উদ্দীপকের 'ক' স্থানে ব্যবস্থাপনার কোন কাজ করতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজ করতে হয়। উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খলসহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া হলো সংগঠন। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত - পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়। উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন: পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের চিত্রের 'ক' চিহ্নিত স্থানে সংগঠন কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজ করতে হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' স্থানে ব্যবস্থাপনার কোন কাজ করতে হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর