জনাব হামজা চৌধুরীর দক্ষতাটি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হামজা চৌধুরীর মধ্যে কারিগরি দক্ষতা বিদ্যমান। যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম স্তরের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পতি, কলা-কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। উদ্দীপকে জনাব হামজা চৌধুরী মাদানী গ্রুপের চেয়ারম্যান। তিনি তার নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও আবাসন নীতিমালা চূড়ান্ত করেছেন। উক্ত নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারী বাসা বরাদ্দ পাবেন এবং পদোন্নতির মাধ্যমে তাদের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে। তার প্রতিষ্ঠানে হিসাব পদ্ধতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। উদ্দীপকে জনাব হামজা চৌধুরী উচ্চ স্তরের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করেন এবং হিসাব কার্যক্রম সম্পাদনের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। হিসাব কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার কারিগরি দক্ষতার অন্তর্গত। তাই আমি মনে করি, জনাব হামজার মধ্যে কারিগরি দক্ষতা বিদ্যমান। এমন দক্ষতার মাধ্যমে যেকোনো কাজ সঠিক এবং সহ পদ্ধতিতে করা সম্ভব হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব হামজা চৌধুরীর দক্ষতাটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর