উদ্দীপকে জনাব হামজা চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হামজা উচ্চ স্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব হামজা চৌধুরী মাদানী গ্রুপের চেয়ারম্যান। তিনি তার নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও আবাসন নীতিমালা চূড়ান্ত করেছেন। উক্ত নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা- কর্মচারী বাসা বরাদ্দ পাবেন এবং পদোন্নতির মাধ্যমে তাদের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে। জনাব হামজার কার্যক্রমগুলো উচ্চ স্তরের ব্যবস্থাপনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হামজা উচ্চ স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব হামজা চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর