উদ্দীপকে জনাব আহনাফ কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আহনাফ উচ্চ স্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করে তাদেরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, কোম্পানির সচিব, সেক্রেটারি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব আহনাফ রাজশাহী বিশ্বাবিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। অতঃপর তিনি বিআইএম হতে কর্মী ব্যবস্থাপনার ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সামিট লি. এ একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। ব্যবস্থাপনা পরিচালক উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আহনাফ উচ্চ স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আহনাফ কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর