উদ্দীপকে মি. রবিন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রবিন মধ্য স্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে জনাব রবিন একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগে যেভাবে দায়িত্ব বণ্টন করেছেন তাতে দেখা যায় কারও কর্মভার বেশি, আবার কেউ অলস সময় কাটাচ্ছেন। জনাব রবিন উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক, যা মধ্য স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. রবিন মধ্য স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে মি. রবিন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর