উদ্দীপকে জনাব হাবীব কর্মীদের জন্য ব্যবস্থাপনার কোন কাজটি করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব হাবীব কর্মীদের জন্য ব্যবস্থাপনার প্রেষণা কাজটি করেছেন। প্রেষণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি উৎসাহী ও আগ্রহী করা হয়। এর মাধ্যমে কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়া হয়। এতে তারা সন্তুষ্ট বোধ করে। ফলে তারা কাজের প্রতি উৎসাহ ও আগ্রহী হয়। উদ্দীপকে জনাব হাবীব XYZ ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের চাহিদা বিবেচনায় তাদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেন। এ সুযোগ-সুবিধা পেয়ে কর্মীরা সন্তুষ্ট থাকে। এতে কাজের প্রতি তারা সঠিকভাবে মনোনিবেশ করে। এভাবে প্রতিষ্ঠানটির কর্মীদের মনোবল ও আগ্রহ বাড়ে। এর ফলে তার প্রতিষ্ঠানে কাজের পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এ কাজটি প্রেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, জনাব হাবীব তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রেষণা দেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাবীব কর্মীদের জন্য ব্যবস্থাপনার কোন কাজটি করেছেন? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর