উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্নস্তরের নয় বরং উচ্চ স্তরের কাজের ভুল ছিল- যুক্তিসংগত তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্ন স্তরের নয়, বরং উচ্চ স্তরের কাজে ভুল ছিল- উক্তিটি যৌক্তিক। যে স্তরের ব্যবস্থাপকগণ উচ্চ পর্যায়ের দেওয়া নীতি, লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগায় তাকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। এ স্তরে বিদ্যমান রয়েছে উৎপাদন ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার ইত্যাদি। অপরদিকে, যে ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ স্তরের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে জনাব রহিম 'রহিম সু লিমিটেডের' চেয়ারম্যান। তিনি কোম্পানির নীতি নির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। কর্তৃপক্ষ ২০২৩ সালে ১০ লক্ষ ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু কর্মীরা রাত দিন পরিশ্রম করার পরও ৮ লক্ষ ৫০ হাজার সু এর বেশি উৎপাদন করতে সক্ষম হয়নি। মি. রহিম ও পরিচালনা পর্ষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা ও শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী মধ্য স্তরের ব্যবস্থাপকগণ পরিকল্পনা প্রণয়ন করেন। মধ্য স্তরের ব্যবস্থাপকদের পরিকল্পনা অনুযায়ী নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ কাজ করেন। এক্ষেত্রে দেখা উচ্চ স্তরের সিদ্ধান্ত অনুযায়ীই মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ কাজ করেন। তাই উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে ত্রুটি হলে কখনই সঠিকভাবে কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না।উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও দেখা কর্মীরা রাত দিন পরিশ্রম করে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এবং তাদের কাজের কোনো গাফিলতিও পাওয়া যায়নি। তাই বলা যায়, মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের ভুলের জন্য নয় বরং উচ্চ স্তরের ব্যবস্থাপকদের ভুলের জন্যই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্নস্তরের নয় বরং উচ্চ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর