উদ্দীপকে বর্ণিত বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবস্থাপনার কোন কাজটি সঠিকভাবে করা উচিত বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবস্থাপনার সংগঠন কাজটি সঠিকভাবে করা উচিত বলে আমি মনে করি। উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খলসহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সংগঠন বলে। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে। এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়। উদ্দীপকে মিস আলিফা একটি পোশাক কারখানার মালিক। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট না থাকায় সেখান সর্বদাই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপায়-উপকরণাদিকে সংগ্রহ করা হয়। ফলে সুশৃঙ্খলভাবে এবং যথাসময়ে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার এই সংগঠন কাজটি নেই। ফলে কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠানের সর্বত্রই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবস্থাপনার সংগঠন কাজটি সঠিকভাবে করা উচিত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবস্থাপনার কোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর