মি. আলিফের কাজ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজটির সাথে সম্পর্কিত? অন্যান্য কাজের সাথে উক্ত কাজের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: মি. আলিফের কাজ ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ কাজের সাথে সম্পর্কিত। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত কাজ পূর্বনির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কি না তা যাচাই করা হয়। এর মাধ্যমে আদর্শ মান নির্ধারণ, কার্যফল পরিমাপ, বিচ্যুতি নির্ণয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে কাজের মান উন্নত করা যায়। উদ্দীপকে মি. আলিফ কর্মীদের প্রতি ঘণ্টায় যতটুকু কাজ হওয়ার কথা, তা হয়েছে কি না সেটি খুঁজে বের করেন। এটি মূলত আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা। যদি কোনো সমস্যা বা বিচ্যুতি ধরা পড়ে তবে তিনি তা সমাধানের ব্যবস্থা করেন। এই পর্যবেক্ষণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ সরাসরি নিয়ন্ত্রণ কাজের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে মি. আলিফ নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে নতুন পরিকল্পনা প্রণয়ন করেন। এ পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপক সংগঠন ও কর্মীসংস্থান কাজের সম্পাদন করেন। এরপর নির্দেশনার মাধ্যমে তিনি কর্মীদের কাজের দিকনির্দেশনা দেন। পরিশেষে, নিয়ন্ত্রণের মাধ্যমে কাজের ভুলত্রুটি খুঁজে বের করে এবং পরবর্তী পরিকল্পনা তৈরি করেন। অতএব, মি. আলিফের সম্পাদিত নিয়ন্ত্রণ কাজটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
মি. আলিফের কাজ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজটির সাথে সম্পর্কিত? অন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর