উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব শিহাবের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার উপযুক্ত কাজটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব শিহাবের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার প্রেষণা কাজটি যথোপযুক্ত। কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহদান প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর মাধ্যমেই কর্মীর মানসিক অবস্থা পরিবর্তন করে কাজকে গতিশীল করা যায়।উদ্দীপকে জনাব শিহাব এনবয় টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার। তিনি স্বীয়কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নাবিলের নিকট দায়বদ্ধ থাকেন। দীর্ঘ পাঁচ বছর যাবত তিনি একই প্রতিষ্ঠানে কাজ করলেও তার বেতন বাড়ানো হয়নি। এজন্য তিনি কাজে মনোনিবেশ করতে পারছেন না। ফলে কাজ করতে যেয়ে তার প্রায়ই ভুল হচ্ছে। উদ্দীপকে মি. শিহাব দীর্ঘদিন ঐ প্রতিষ্ঠানে কাজ করলেও তার বেতন বাড়ানো হয়নি। ফলে তিনি সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত হওয়ায় কাজের ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। আবার কাজ করলেও দেখা যায় কাজে ভুল হচ্ছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানের উচিত মি. শিহাবের বেতন বৃদ্ধি করা, যা ব্যবস্থাপনার প্রেষণা কাজের অংশ। এতে তার কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং তিনি কাজে কর্মদক্ষ হয়ে উঠবেন কাজে ভুলের প্রবণতা কমে আসবে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব শিহাবের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার প্রেষণা কাজটি যথোপযুক্ত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব শিহাবের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর