উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার কোন নীতির অভাবে জনাব শিহাবের কাজ করতে সমস্যা হচ্ছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির অভাবে জনাব শিহাবের কাজ করতে সমস্যা হচ্ছে। একজনমাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। এ নীতির আওতায় একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজনমাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। উদ্দীপকে জনাব শিহাব এনবয় টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার। তিনি স্বীয়কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নাবিলের নিকট দায়বদ্ধ থাকেন। সম্প্রতি জনাব নাবিল এর বস জনাব আকাশ, জনাব শিহাবকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিচ্ছেন। ফলে দু'জন কর্মকর্তার নির্দেশে গরমিল থাকায় কাজ করতে তার সমস্যা হচ্ছে। মি. শিহাবের দায়িত্ব পালনে সমস্যার মূল কারণ হচ্ছে প্রতিষ্ঠানের আদেশের ঐক্য নীতির অনুপস্থিতি। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির অভাবে জনাব শিহাবের কাজ করতে সমস্যা হচ্ছে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার কোন নীতির অভাবে জনাব শিহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর