জনাব হাফিজ ব্যবস্থাপনার কোন মৌলিক কার্যের অনুপস্থিতিতে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাফিজ ব্যবস্থাপনার প্রেষণা কাজের অনুপস্থিতিতে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মীদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রেষণা যেহেতু একটি উৎসাহদান প্রক্রিয়া তাই এর মাধ্যমেই কর্মীর মানসিক অবস্থা পরিবর্তন করে কাজে গতিশীল করা যায়। উদ্দীপকে জনাব হাফিজ একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের QC হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি লক্ষ্য করলেন এখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। কাজের পরিবেশও তেমন উন্নত নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মীদের আর্থিক ও অনার্থিক কোনো প্রেষণাই দেওয়া হয় না। অথচ প্রেষণা কর্মীদের কাজে উৎসাহ ও উদ্দীপনা দেওয়ার অন্যতম মাধ্যম। প্রতিষ্ঠানে প্রেষণা পদ্ধতি থাকলে কর্মীদের কাজের জন্য চাপ দিতে হয় না। তারা স্বেচ্ছপ্রণোদিত হয়ে কাজ করে। অন্যদিকে প্রেষণা না থাকলে কর্মীরা কাজ করতে চায় না, কাজের জন্য তাদেরকে চাপ দিতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রেষণা না থাকায় জনাব হাফিজের চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব হাফিজ ব্যবস্থাপনার কোন মৌলিক কার্যের অনুপস্থিতিতে চাকরি ছেড়ে অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর