নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হলে তাকে নির্দেশনার ঐক্য বলে। নির্দেশনার ঐক্যের মূলকথা হলো একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পকিল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন করা। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগে সকল ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা হবে একই লক্ষ্যকেন্দ্রিক এবং 'তার আলোকে নিদের্শনা প্রদান করতে হবে। এ নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাধিক নির্দেশনা বা পরস্পর সামঞ্জস্যহীন নির্দেশনা জারি করা যাবে না। এর ফলে প্রতিষ্ঠানের কার্যসম্পাদন সহজেই করা যায় এবং প্রতিষ্ঠানকে লক্ষ্যার্জনের দিকে ধাবিত করা যায়। তাই প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে নির্দেশনার ঐক্য এতো গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর