পারিবারিক জীবনে ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ, একটি সংগঠন, একটি রাষ্ট্র সর্বক্ষেত্রেই ব্যবস্থাপনা বিষয়টি সমানভাবে প্রযোজ্য। কেননা একটি প্রতিষ্ঠান বা রাষ্ট্র পরিচালনায় যেমন একজন ব্যবস্থাপককে পরিকল্পনা গ্রহণ করতে হয়; ঠিক তেমনি একটি পরিবার বা সমাজ পরিচালনায়ও একজন ব্যক্তিকে পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং গৃহীত পরিকল্পনা অনুযায়ী সবকিছু নিয়ন্ত্রণ করতে হয়। এক্ষেত্রে পরিকল্পনা গ্রহণে কোথাও একটু ভুল করলেই একজন ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক তেমনি একটি পরিবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পারিবারিক জীবনেও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
পারিবারিক জীবনে ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর