জনাব জাহিদ ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জাহিদ ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত। এ স্তরে প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করা হয়। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব জাহিদ হাসান, বনলতা লি. এ কর্মরত। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের কাজটি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জাহিদ ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব জাহিদ ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর