উদ্দীপকে উন্নত যন্ত্রপাতির চাইতে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে? এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উন্নত যন্ত্রপাতির চাইতে মানব সম্পদ বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মানব সম্পদ বলতে মানসম্মত ও দক্ষ জনসংখ্যাকে বোঝায়। জনসংখ্যার এই অংশ উৎপাদন বা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদকে দক্ষ হতে হয়। কারণ এরাই প্রতিষ্ঠানের উপকরণগুলো যথাযথভাবে পরিচালনা করে। উদ্দীপকে জনাব আমজাদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। চাকরি ছেড়ে তিনি তার বন্ধুদের সহযোগিতায় একটি আধুনিকমানের টেক্সটাইল মিল স্থাপন করেন। বন্ধুরা পরিচালক হলেও তিনিই নির্বাহী পরিচালক। তার ধারণা উন্নত প্রযুক্তি বসানো গেলে এ খাতের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখন দেখছেন উন্নত যন্ত্রপাতির চাইতে মানব সম্পদ অধিক গুরুত্বপূর্ণ, যা এই যন্ত্রপাতিকে চালনা করে। তাই তিনি এর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন।উদ্দীপকে যন্ত্রপাতি চালনার জন্য মানব সম্পদকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানব সম্পদ একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। কারণ প্রতিষ্ঠানে উন্নত যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালানোর মতো মানুষ না থাকলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য নিয়োগকৃত কর্মীদের মানব সম্পদে রূপান্তরের জন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় এটি অত্যন্ত মূল্যবান সম্পদ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উন্নত যন্ত্রপাতির চাইতে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে? এর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর