ব্যবস্থাপনার কাজগুলো পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যকে ব্যবস্থাপনা রলে। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই মৌলিক কাজগুলো ধারাবাহিক ও চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এক্ষেত্রে ব্যবস্থাপনার প্রত্যেকটি কাজ একটি অন্যটির উপর নির্ভরশীল। অর্থাৎ একটি কাজের সাথে অন্য আরেকটি কাজ সম্পর্কযুক্ত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনার কাজগুলো পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।
উত্তর