ব্যবস্থাপনার কোন কাজটি সঠিকভাবে করা হলে জনাব আসাদ উদ্দেশ্য অর্জনে সফল হতে পারেন বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: ব্যবস্থাপনার সমন্বয়সাধন কাজটি সঠিকভাবে করা হলে জনাব আসাদ উদ্দেশ্য অর্জনে সফল হতে পারেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সমন্বয় বলে।এর অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি, অদক্ষতা ও বিশৃঙ্খলা এবং সর্বত্রই ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য। উদ্দীপকে জনাব আসাদ উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান। তিনি তার অধীনে কর্মরত সকল কর্মীর সুযোগ-সুবিধা বিবেচনা করেন এবং কর্মীদের কাছ থেকে তাদের সামর্থ্যের সর্বোচ্চ কাজ আদায় করার জন্য অদক্ষ কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এছাড়াও তিনি বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। তিনি তার বিভাগে সফল। কিন্তু ক্রয়, বিক্রয়, বিপণন. ইত্যাদি বিভাগের সাথে এবং অন্যান্য উপদলের সাথে সঠিক যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হওয়ায় কাজের সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হয়নি। সমন্বয় দলীয় প্রচেষ্টাকে জোরদার করে। বিক্ষিপ্ত আকারে বা আলাদা আলাদাভাবে কাজ না করে দলীয়ভাবে সকলের প্রচেষ্টাকে সমন্বিত করতে পারলে প্রতিষ্ঠানের সার্বিক, কাজ সম্পাদনের পরিমাণ অনেক বেড়ে যায়। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানে জনাব আসাদ বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করেনি। এতে তার প্রতিষ্ঠানে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার সমন্বয়সাধন কাজটি সঠিকভাবে করা হলে জনাব আসাদ উদ্দেশ্য অর্জনে সফল হতে পারেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন কাজটি সঠিকভাবে করা হলে জনাব আসাদ উদ্দেশ্য অর্জনে স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর