উদ্দীপকে ২ নং ও ৪ নং স্থানে ব্যবস্থাপনার কোন কোন কাজ করতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ২নং স্থানে ব্যবস্থাপনার সংগঠন এবং ৪. নং স্থানে ব্যবস্থাপনার নির্দেশনা কাজটি রয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে সকল মানবীয় ও বস্তুগত উপকরণ সমন্বিতকরণ ও কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনকে সংগঠন বলে। অর্থাৎ সংগঠন হলো একদল জনসমষ্টি যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। অন্যদিকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের কাজে আদেশ-নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। উদ্দীপকে চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলোর পর্যায়ক্রম হলে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার কাজগুলোর ধারবাহিকতা অনুযায়ী উদ্দীপকের চিত্রের ২ নং স্থানে সংগঠন এবং ৪র্থ স্থানে নির্দেশনা বসবে। এই দুটি কাজই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে ২ নং ও ৪ নং স্থানে ব্যবস্থাপনার কোন কোন কাজ করতে হয়? ব্যাখ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর