'প্রতিষ্ঠানটির পরবর্তী কাজ হলো কর্মী নির্বাচন'- উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের পরবর্তী কর্মী নির্বাচন কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ায় সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করা হয়। যোগ্য কর্মী ছাড়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। এক্ষেত্রে কর্মী নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়া অতিক্রম করে চূড়ান্ত নির্বাচন করতে হয়। উদ্দীপকে আল জালাল গ্রুপের চেয়ারম্যান জালাল ইউসুফ তাঁর প্রতিষ্ঠানে নতুন কিছু মার্কেটিং অফিসার নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তির আলোকে আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানে আবেদন করেছেন। কর্মী চূড়ান্তভাবে নির্বাচনের অনেকগুলো ধাপ রয়েছে। এই ধাপগুলোর মধ্য দিয়েই কর্মীকে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এক্ষেত্রে 'কর্মীর শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রার্থীর পদে উপযোগী কিনা তা পরীক্ষা করা হয়। এরূপ পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে যোগ্য কর্মী নিয়োগ দেওয়া সম্ভবপর হয়। তাই আমি মনে করি, কর্মী নিয়োগে কর্মী নির্বাচন পদ্ধতিটি খুবই তাৎপর্যপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
'প্রতিষ্ঠানটির পরবর্তী কাজ হলো কর্মী নির্বাচন'- উক্তিটির যথার্থতা উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর