জালাল ইউসুফ ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জালাল ইউসুফ ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করছেন। এ স্তরে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয়। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে আল জালাল গ্রুপের চেয়ারম্যান জালাল ইউসুফ নিজ প্রতিষ্ঠানের জন্য মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজ বেশিমাত্রায় করে থাকেন। উক্ত মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজ প্রতিষ্ঠানের উচ্চ স্তরে গৃহীত হয়। তাই বলা যায়, জালাল ইউসুফ ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করছেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জালাল ইউসুফ ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর