মি. রিয়াজ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. রিয়াজ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত। ব্যবস্থাপনার যে পর্যায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন। ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। এগুলো বাস্তবায়নের জন্য তিনি তার অধীনস্থদের নির্দেশ দেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের কাজটি ব্যবস্থাপনার উচ্চপর্যায়ের কাজের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, মি. রিয়াজ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
মি. রিয়াজ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর