জনাব রায়হান ও রাজিনের মধ্যে ব্যবস্থাপনায় ধারণাগত এবং কারিগরি দক্ষতার মিশ্রণ কেমন হওয়া উচিত? তোমার মতামত দাও।
উত্তর: জনাব রায়হান উচ্চস্তরের ব্যবস্থাপক তাই তার ধারণাগত দক্ষতার প্রয়োজন এবং জনাব রাজিন নিম্নস্তরের ব্যবস্থাপক তাই তার কারিগরি দক্ষতার প্রয়োজন। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করাকেই কারিগরি দক্ষতা বলে। ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই ব্যবস্থাপকের ধারণাগত দক্ষতা বলে। ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনে সর্বাধিক গুরুত্বপূর্ণ দক্ষতা হলো ধারণাগত দক্ষতা। উদ্দীপকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালক জনাব রায়হান প্রতিষ্ঠানটির উদ্দেশ্য নির্ধারণ ও পলিসি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব রাজিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন। ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনে সর্বাধিক গুরুত্বপূর্ণ দক্ষতা হলো ধারণাগত দক্ষতা। এরূপ দক্ষতা ব্যবস্থাপকের চিন্তন শক্তির ওপর নির্ভরশীল। উচ্চস্তরের ব্যবস্থাপকদের এই ধরনের দক্ষতার বেশি প্রয়োজন। কারণ উচ্চপর্যায়ের নির্বাহীদের প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়; যা ব্যবস্থাপকের চিন্তন মনন প্রক্রিয়ার সাথে জড়িত। অপরদিকে নিম্নস্তরের ব্যবস্থাপকদের জন্য কারিগরি দক্ষতার বেশি প্রয়োজন। কারণ তাদেরকে অধীনস্থদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। এক্ষেত্রে তাকে অধীনস্থদের কাজ সম্পর্কিত কৌশল, পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান রাখতে হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব রায়হান ও রাজিনের মধ্যে ব্যবস্থাপনায় ধারণাগত এবং কারিগরি দক্ষতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর